Saturday, January 3, 2026

০৩.০১.২৬

সকালে বেরিয়ে সারাদিন পর রাত ৮ টার সময় বাড়ি আসলাম। তখনও আমি কাপড় বদলায়ন।অরনী আমাকে  একটি ছবি দেখিয়ে বললো তোমার বন্ধু রাখা আজকে সবাই দাওয়াত খাচ্ছে।।তুমি খুলনায় থাকলে কি করতে।৷ ওখড়নো যেতে। আমি বললাম যে ডাকলে যেতাম।

অরনী বললো আমি নিষেধ করলেও  যেতে?  আমি বললাম তুমি কেন নিষেধ করবে? এসব নষ্টামি করতে।  শুরু হয়ে গেলো বিশ্রি গালি গালাজ। 

বলে নেয়া ভালো, আমার এসএসসি ব্যাচের বন্ধু  এরা। সবাই সবাইকে চিনি না। আজ একটি মেয়ে তার পরিচিত সকলকে দাওয়াত করেছে তার বাসায়। ও যেহেতু মেয়ে তাই ওপর মেয়ে বন্ধু বেশি থাকাটা স্বাভাবিক।  তাদের প্রোগ্রামের ছবি ফেসবুক থেকে নামিয়ে সেটা নিয়ে আমার সাথে অশান্তি শুরু করছে। অথচ আমি ঢাকায় আর ওরা খুলনায়। সেই লটারী পাওয়ার আগে ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বর মতো অবস্থা। 

তারমধ্যে তুলে আনলো আরেকটি বিষয়, আট বছর আগে আমি যখন ওকে প্রথম ঢাকায় নিয়ে আসি তখন এক মুরব্বির দোকানে হাড়ি পাতিল কিনতে গিয়েছিলাম। মুরব্বিকে আমি চিনিনা, মুরব্বি ও আমাকে চেনে না। কারন আমি নতুন বাড্ডায় বাসা নিয়েছি। এবং এর আগে আমি কোনোদিন হাড়ি পাতিল তিনিও নাই। কিন্তু মুরব্বি আমাকে বললো, বাবাজি আগের সপ্তাহে তো তুমি আমার কাছ থেকে এই হাড়ি ৩০০/- টাকা দিয়ে কিনে নিয়ে গেছো তোমার সাথে একটা মেয়েও ছিলো। আটকে বছর সংসার করার পরেও আমার শুনতে হয়, কেন মুরব্বি এই কথা বললো আমার মনে হয় আরেকটা বিয়ে আছে। 

আর চুন থেকে পান খসলে আমার নিস্পাপ মেয়েটার শুনতে হয়,  যে তোর জন্য আমার জীবন ধ্বংস হয়ে গেছে, তুই পেটে না আসলে আমি অন্য কোথাও চলে যেতাম। তোর জন্য এই নরকে পড়ে আছি। 

অথচ আমার আর মেয়ের জীবনটাকে ও-ই নরক বানিয়ে রেখেছে।

০৩.০১.২৬

সকালে বেরিয়ে সারাদিন পর রাত ৮ টার সময় বাড়ি আসলাম। তখনও আমি কাপড় বদলায়ন।অরনী আমাকে  একটি ছবি দেখিয়ে বললো তোমার বন্ধু রাখা আজকে সবাই দাওয়াত খা...