Tuesday, January 11, 2022

মনে হচ্ছে এখনই আত্মহত্যা করি (12.01.2022)

 


আজ ১১ ই জানুয়ারী ২০২২। সকাল থেকে অফিসে । দুপুরে কোন খাওয়া হয়নি। তার উপর বউয়ের যন্ত্রনা। ৫ মিনিট পর পর ফোন আর আজে বাজে কথা। মানুষের সামনে না পারছি কোন উত্তর দিতে , না পারছি সহ্য করতে। 

কয়েক বার ফোন করে বোঝানোর চেষ্টা করেছি। যে কথা ফোনে বলতে পারিনি সেটা মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছি। তারপরও একের পর এক ফোন করেই যাচ্ছে। 

আর ফোন রিসিভ করেই এক কথা -আমার ভালো লাগছে না। ছুটি নিয়ে বাসায় চলে আসো। কেমন চাকরী করো ছুটি নিয়ে আসতে পারবা না। অফিসের চাপ তারউপর এই জেরা ...................... হায়রে কপাল।

কষ্টে বুকটা ফেটে কান্না আসছে। কারো কোন কথা ভালো লাগছে না। মনে হচ্ছে এখনই আত্মহত্যা করি । মুক্তি দিয়ে যাই এই  নিকৃষ্ট অমানুষটিকে। যে আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিযেছে। 

No comments:

Post a Comment

০৩.০১.২৬

সকালে বেরিয়ে সারাদিন পর রাত ৮ টার সময় বাড়ি আসলাম। তখনও আমি কাপড় বদলায়ন।অরনী আমাকে  একটি ছবি দেখিয়ে বললো তোমার বন্ধু রাখা আজকে সবাই দাওয়াত খা...